ঢাকাTuesday , 6 January 2026
  1. আন্তর্জাতিক
  2. আর্ন্তজাতিক
  3. ওমান
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম
  6. চাঁপাইনবাবগঞ্জ
  7. জাতীয়
  8. জেলা-উপজেলা
  9. ঢাকা
  10. পার্বত্য চট্টগ্রাম
  11. প্রথম পাতা
  12. প্রবাস
  13. ফটিকছড়ি
  14. বগুড়া
  15. বোয়ালখালী
আজকের সর্বশেষ সবখবর

বোয়ালখালীতে উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট অভিযান

Link Copied!

চট্টগ্রামের বোয়ালখালীতে “এলপিজি গ্যাস নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে বেঙ্গুরা বাজারে পরিচালিত এ অভিযানে গ্যাস সিলিন্ডার ন্যায্য মূল্যে বিক্রি হচ্ছে কি না তা তদারকি করা হয়।

অভিযানকালে অধিকাংশ দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়া যায়নি।
তবে যেসব ব্যবসায়ী বেশি দামে ক্রয়কৃত সিলিন্ডার বিক্রি করছেন না, তাদের সেই সিলিন্ডার ডিলারের কাছে ফেরত দেওয়ার নির্দেশনা প্রদান করা হয় এবং ভবিষ্যতে আইন লঙ্ঘন না করার জন্য সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।
এ সময় অভিযানে সহযোগিতা করে বোয়ালখালী থানা পুলিশের একটি চৌকস দল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।