বোয়ালখালীতে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক সরস্বতী পূজা পরিদর্শন করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী ৩নং ওয়ার্ডের দাস পাড়ায় আয়োজিত সনাতনী সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা মন্ডপ পরিদর্শন করেছেন একুশে পদকে ভূষিত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নেতৃবৃন্দ।
এতে উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী, সংগঠক, কবি ও বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক বিপ্লব জলদাস, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাস, সদস্য প্রিয়াংকা দাস, প্রীতি দাস, বিটু দাস, কৃষ্ট দাসসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
এ সময় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব জলদাস বলেন শ্রীশ্রী সরস্বতী দেবী জ্ঞান, বিদ্যা, বুদ্ধি ও সৃজনশীলতার প্রতীক। তাঁর আরাধনার মধ্য দিয়ে মানুষ আলোর পথে এগিয়ে যাওয়ার প্রেরণা পায়। সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই, আর সরস্বতী পূজা আমাদের শিক্ষানুরাগী করে তোলে, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
