ঢাকাFriday , 23 January 2026
  1. আন্তর্জাতিক
  2. আর্ন্তজাতিক
  3. ওমান
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম
  6. চাঁপাইনবাবগঞ্জ
  7. জাতীয়
  8. জেলা-উপজেলা
  9. ঢাকা
  10. পার্বত্য চট্টগ্রাম
  11. প্রথম পাতা
  12. প্রবাস
  13. ফটিকছড়ি
  14. বগুড়া
  15. বোয়ালখালী
আজকের সর্বশেষ সবখবর

কিউরা ডেন্টাল জোন, রাঙ্গুনিয়া শাখার ‘ফ্রি ডেন্টাল ও হেলথ ক্যাম্প’ সম্পন্ন

Link Copied!

সাধারণ মানুষের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং মৌলিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্যে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান কিউরা হেলথ গ্রুপ-এর ডেন্টাল উইং কিউরা ডেন্টাল জোন-এর উদ্যোগে এবং মানবাধিকার সংস্থা র‍্যাডিকেল ইন্টার্ন্যাশনাল-এর সৌজন্যে রাঙ্গুনিয়ায় বিনামূল্যে ডেন্টাল ও হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২২ জানুয়ারি বৃহস্পতিবার, রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি সুন্নী নূরানী একাডেমী প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস. এম. ইকরাম হোসাইন-এর তত্ত্বাবধানে এবং ডেন্টাল এন্ড ওরাল সার্জন ডা. সাদিয়া রহমান-এর নেতৃত্বে পরিচালিত হয়।

ক্যাম্পে সৈয়দবাড়ি সুন্নী নূরানী একাডেমী কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় প্রায় শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিনামূল্যে ডেন্টাল ও ওরাল চেকআপ, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরিমাপসহ প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ বিষয়ে এস. এম. ইকরাম হোসাইন বলেন,
“রাঙ্গুনিয়াসহ দেশের মফস্বল এলাকার সাধারণ মানুষ উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হওয়ায় স্বাস্থ্যসচেতনতার অভাব এবং নানামুখী দুর্ভোগে তারা আক্রান্ত! এই বাস্তবতা থেকেই আমরা চট্টগ্রাম শহরের পাশাপাশি নিজ এলাকায়—রাঙ্গুনিয়া পৌরসভার মডেল থানার পাশেই—দাঁত ও মুখের আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ চিকিৎসা সুবিধা, নিত্যপ্রয়োজনীয় মেডিকেল ও সার্জিক্যাল পণ্য এবং যেকোনো স্বাস্থ্যসমস্যায় বিনামূল্যে চিকিৎসা দিকনির্দেশনার ওয়ান-স্টপ সার্ভিস চালু করেছি। এটি আমাদের সামাজিক দায়বদ্ধতারই প্রতিফলন।”

ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন সৈয়দবাড়ি সুন্নী নূরানী একাডেমির পরিচালক নেজাম উদ্দিন, মাওলানা সাখাওয়াত হোসাইন, আব্বাস হোসাইন, প্রধান শিক্ষক ও পরিচালক মুহাম্মদ কাউসার হোসাইন, শিক্ষক- শিক্ষিকা, রুবায়েত শাহেদ সাকু এবং অভিভাবকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।