দুর্গাপূজা উপলক্ষে সদরঘাটে পূজামণ্ডপ নেতৃবৃন্দের সঙ্গে জামায়াতের মতবিনিময়
আসন্ন দূর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানা জামায়াতের উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে সদরঘাট থানার ২০টি পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।সদরঘাট থানা জামায়াতের আমীর মুহাম্মদ আব্দুল গফুরের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি সরোয়ার জাহান সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী শামসুজ্জামান হেলালী এবং চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলম।প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের দেশ। এ দেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবেন, এটাই আমাদের প্রত্যাশা। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, সুষ্ঠু পরিবেশ ও উৎসবের আনন্দ নির্বিঘ্ন রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সহযোগিতা ও আন্তরিক সম্পর্কের মাধ্যমে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। তিনি বলেন, বিভেদ নয়, বরং ঐক্য, সহমর্মিতা ও সম্প্রীতির চর্চার মধ্য দিয়েই একটি সুন্দর, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।এ ছাড়া সভায় ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ফজলে এলাহী মো. শাহীন, ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবুল মনসুর এবং সদরঘাট থানার বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় আসন্ন দূর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। এ সময় পূজামণ্ডপের নেতৃবৃন্দ ও জামায়াত নেতারা আন্তরিক পরিবেশে নিজেদের মতামত ও বক্তব্য তুলে ধরেন।সভা শেষে উপস্থিত অতিথি ও পূজামণ্ডপের নেতৃবৃন্দ নৈশভোজে অংশ নেন। পরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
দুঃসময়ে পা হারিয়েও থামেননি সাইফুল, এবার কাউন্সিলর নির্বাচনে লড়ার ঘোষণা
জিয়ার আদর্শকে ধারণ করে মানুষের জন্য রাজনীতি করতে চাই: সাইফুল ইসলাম সাইফ
ইনার হুইল ক্লাব অব জেনিথ চট্টগ্রামের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
হাটহাজারীতে প্রধানমন্ত্রীর তহবিলের নগদ সহায়তা বিতরণ করলেন সাকিলা ফারজানা
সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে
বাঁচতে চাই ছয় বছর বয়সী আবীর: সন্তানকে বাঁচাতে বিত্তবানদের সহযোগীতা চেয়েছেন বাবা -মা
দুর্গাপূজা উপলক্ষে সদরঘাটে পূজামণ্ডপ নেতৃবৃন্দের সঙ্গে জামায়াতের মতবিনিময়
বাকলিয়া থানা জামায়াতের রুকন হেলাল উদ্দিনের ইন্তেকালে নগর আমীরের শোক প্রকাশ
বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: সালাহউদ্দিন আহমদ।
চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
শিক্ষকদের মর্যাদা রক্ষা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে - অধ্যাপক ড. ইসমত আরা হক*
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনি হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হা*ম*লায় ইহরাম অবস্থায় শাহাদাত বরণ করেছেন ঢাকার কামরাঙ্গীরচর জামিয়া আরাবিয়া রবিউল উলুম মাদ্রাসার শিক্ষাসচিব মুফতী মাওলানা মুহাম্মাদ নাসরুল্লাহ বদর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাঁচতে চাই ছয় বছর বয়সী আবীর: সন্তানকে বাঁচাতে বিত্তবানদের সহযোগীতা চেয়েছেন বাবা -মা
থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য প্লে-জোন নির্মাণ করল রবি
সিঙ্গাপুর নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রক্তচাপ কেড়ে নিতে পারে দৃষ্টিশক্তি
তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা
ফেজবুক পোষ্ট দিয়ো বিএনপির রাজনীতি থেকে বিদায় নিলেন ওমান প্রবাসী খোকন
Must thwart wrongdoing and work according to party ideals: Sayeed Al Noman
আংশিক কমিটি ঘোষণার এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল উত্তর জেলা ছাত্রদল, সদস্য ২৬১
যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নের বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে / সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে
ঈদে আসছে নতুন টাকা, থাকছে না কোনো ব্যক্তির ছবি: গভর্নর
পিছিয়ে পড়ছে দেশের সম্ভাবনাময় এসএমই খাত
বাজেটে কৃষি খাতে ৪০ শতাংশ উন্নয়ন বরাদ্দের দাবি
তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা
ফ্যাসিবাদী শক্তি আবারও ফিরে আসলে দায় জামায়াতে ইসলামীকে নিতে : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
Must thwart wrongdoing and work according to party ideals: Sayeed Al Noman
পড়াশোনার অনুকূল পরিবেশই শিশুর ভবিষ্যৎ গড়ে দেয়: সাঈদ আল নোমান
ভূমিদস্যুদের হামলা ও মিথ্যা মামলার অভিযোগ, নিরাপত্তা চাইলেন কলেজ শিক্ষার্থী সাদেক
বাঁচতে চাই ছয় বছর বয়সী আবীর: সন্তানকে বাঁচাতে বিত্তবানদের সহযোগীতা চেয়েছেন বাবা -মা
থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য প্লে-জোন নির্মাণ করল রবি
সিঙ্গাপুর নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রক্তচাপ কেড়ে নিতে পারে দৃষ্টিশক্তি